কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
************************************
লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও রুপসিপাড়া সড়কের বেহাল অবস্থা। ছোট ছোট কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে পথ চলছে স্থানীয়রা। নিম্মমানের সামগ্রী ব্যবহার ও ধারণ ক্ষমতারিক্ত যানবাহন চলাচলের ফলে লামা সদর, রুপসিপাড়াসহ উপজেলার ৭ ইউনিয়নের অভ্যান্তরীন সড়কের বিভিন্ন অংশ ও কালভার্টগুলো ভেঙ্গে গিয়ে মরণ ফাঁদে রুপ নিয়েছে। রাস্তায় যান চলাচলে কোন নিয়ম-নীতি ও সংস্কারের উদ্যাগ নেই কর্তৃপক্ষের। টি,আর কাবিখা-কাবিটার অর্ধেক অর্থ সোলার প্যানেলে ব্যায় হওয়ায় গ্রামীণ রাস্তা ঘাট সংস্কার কাজ কমেছে আগের তুলনায়।
লামা-আলীকদম-ফাঁসিয়াখালী প্রধান সড়কসহ উপজেলার ৭ ইউনিয়নের অভ্যান্তরীন সড়ক ও কালভার্টগুলো ভেঙ্গে গেছে। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়ত করছে। রোড্স এন্ড হাইয়ে ও এলজিইডি কর্তৃক নির্মিত বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা। উপজেলার সাথে জেলা শহরের একমাত্র অভ্যান্তরীণ যোগাযোগের মাধ্যম লামা-সুয়ালক সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন-গর্তের সৃষ্টি হয়ে বেশ কিছু ব্রিজ কালভার্ট ভেঙ্গে ঝুঁকি বিরাজ করছে।
লামা-রুপসিপাড়া সড়কের অংহ্লাপাড়া ব্রিজের দু’শ্ ফুটের মধ্যে ২ বছর আগে করা একটি কালভার্ট ভেঙ্গে মৃত্যুকুপে পরিনত হয়েছে। ঝুঁকিপূর্নাবস্থায় এ সড়কে প্রতিনিয়ত অসংখ্য মটর বাইক, সিএনজি, জীফ, ট্রাক- পিকআপ যাত্রী ও উৎপাদিত কৃষিপণ্য, বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে চলাচল করে। সড়কটির বিভিন্ন অংশে পাহাড়ের মাটি ধসে ও ভাঙ্গনের ফলে চলাচলে মারাত্মক ঝুঁকি নিতে হচ্ছে স্থানীয়দেরকে।
লামা সদর ইউনিয়ের ১ নং ওয়ার্ড লাইনঝিরি গ্রামের বিভিন্ন ছড়া-নালার উপর নির্মিত কালভার্টগুলো ভেঙ্গে গেছে। এর ফলে বিদ্যালয়গামি ছাত্র ও সাধারন পথচারিদের ভোগান্তি হচ্ছে। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও একই চিত্র বিদ্যমান বলে স্থানীয়রা জানান।
ফাইতং ইউনিয়নের মূল সড়কসহ টি.আর.খাবিখা দ্বারা করা পাড়া কেন্দ্রিক রাস্তা ঘাট ভেঙ্গে গেছে। ওই ইউনিয়নে প্রায় ২৩টি ব্রিকফিল্ড-এ তৈরি ইট ও মালামাল পরিবহনের ফলে কার্পেটিং সড়কে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত মাল বোঝায় ভারী যানবাহন চলার ফলে বর্ষায় কাদাপানিতে একাকার আর শীতে ধুলায় অন্ধকার থাকে এলাকাটি। স্থানীয়রা জানান, তারা চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ধুলাবালি ও ব্রিক ফিল্ডের ধূয়া নারী-শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট প্রতিনিয়ত লেগেই থাকে।
ফাঁসিয়াখালী, আজিজ নগর ইউনিয়নের সড়কগুলো ১২ মাসই বালি ও পাথর আহরণকারীদের দখলে থাকে। ফলে রাস্তাঘাট-ব্রিজ কালভাট ভেঙ্গে জন দুর্ভোগ চরমাকার ধারণ করেছে। সরই ইউনয়নে কাঠভর্তি ভারী যানবাহন ও বালুর গাড়ির দখলে যায় রাস্তা ঘাট। বিগত বর্ষায় গজালিয়া ইউনিয়নের সড়ক সমুহ ভেঙ্গে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।
জানাগেছে, এসব সড়ক সমুহে যানবাহন চলাচলে লোডিং আইন মানা হচ্ছেনা। অতিরিক্ত মালবোঝায় ট্রাক চলাচল ও বিগত ২০১৫ সালের প্রবল বর্ষন ২০১৭ সালের বর্ষন জনিত পরপর কয়েকদফা বন্যায় উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ভেঙ্গে যায়।
জনপ্রতিনধিরা জানান, ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন প্রকল্প বাস্তবায়নে সরকার টি,আর কাবিটা-কাবিখার ৫০% অর্থ ব্যায় করছে। এর ফলে ইউনিয়ন পরিষদগুলো চাহিদা অনুযায়ী আগেরমতো পর্যাপ্তভাবে রাস্তাঘাট সংস্কার করতে পারছেন না। এর ফলে বিগত বন্যায় ক্ষতি হওয়া গ্রামীণ রাস্তাঘাট সংস্কার বিহীন থেকে গেছে।
লামা উপজেলার রাস্তাঘাট সংস্কার, ভেঙ্গে যাওয়া ব্রিজ কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনযোগ আকর্ষণ করেছেন স্থানীয়রা।
The Green city surrounded by natural beauty and cool green. LAMA is ethnically Rich in unlimited natural resources. There are numerous small spiral wavy hills and mountains, flowing rivers glide. The combination of beautiful scenery, rich and varied cultural inheritance Lama, just as the artist's paintings on canvas. In this region, each of events is general activity, education, development, socioeconomic and political issues and also daily news and views are published on news channel.
Check PAGE RANK of Website pages Instantly
|
Check Page Rank of your Web site pages instantly: |
|
This page rank checking tool is powered by PRChecker.info service |
Tuesday, October 3, 2017
লামার প্রধান সড়কসহ অভ্যন্তরীণ রাস্তা-ঘাটের বেহাল অবস্থা!!!
Monday, October 2, 2017
লামায় অবৈধ মাদকদ্রব্যসহ ধৃত তিনজনের কারাদন্ড!!!
আজ লামা উপজেলাস্থ ইয়াংছা আর্মি চেক পোস্ট এ বাংলাদেশ পুলিশ লামা থানা কর্তৃক
অবৈধ মাদকদ্রব্যসহ ধৃত তিনজন আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পানবাজার এলাকার সিলেটি পাড়ার
বাসিন্দা আবদুল বারেক (৪৫) পিতা-মৃত ইউনুছ মিয়া ও উত্তর
পালং পাড়ার বাসিন্দা মো. নবী (৩০) পিতা-কবির আহমদ এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার
কুলারপাড়ার বাসিন্দা মোহাম্মদ নুর (২৩) পিতা-মো. কাশেম।
লামায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
কার্টেসিঃ মো. নুরুল করিম আরমান, সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
************************** ******************************
জাতীয় পর্যায়ে
সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা
বাড়াতে সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগেও যথাযথ
মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে
সোমবার সকালে ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’ এ শ্লোগানকে
প্রতিপাদ্য করে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা
নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস
চেয়ারম্যান শারাবান তহুরা, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, মৎস্য কর্মকর্তা রাশেদ
পারভেজ।
Sunday, October 1, 2017
লামায় বঙ্গবন্ধু প্রেমি বীর মুক্তিযোদ্ধা বাবু খাঁ’র পরিবারের খবর কেউ রাখেনা!...
************************** ******************************
লামায়
অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত এক মুক্তিযোদ্ধা সন্তানের বাঁচার আকুতি। মোখলেছ খাঁ (৫২)মুক্তিযোদ্ধা
বাবু খাঁর ২য় সন্তান। সে দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভার সংক্রান্ত
ব্যাধিতে আক্রান্ত। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেননা এই মুক্তিযোদ্ধা সন্তানের। সন্তানের
চিকিৎসার জন্য হণ্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা পত্নি আমেনা বেগম।
অতি কষ্টে জীবন যাপন করছেন বীর মুক্তিযোদ্ধা বাবুখাঁ’র
পরিবার। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ৬নং হামিরদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাবধপুর গ্রামের
বাসিন্দা দরিদ্র কৃষক, পিতা করিম খাঁ ও মাতা ছুটু খাতুন-এর সন্তান বাবু খাঁ। মুক্তি
বাহিনীতে যোগ দিয়ে ভারতে গিয়ে রণ প্রশিক্ষণ নিয়ে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
১৯৭১ সালে এই বীর যোদ্ধা নিজ জম্মস্থান ফরিদপুরের রণাঙ্গনে যুদ্ধরত ছিলেন। ১৯৭১ সালে
দেশ স্বাধীনের পর বাংলাদেশ সেনা বাহিনীর ১৬ ইসিবিতে চাকুরী হয় এই বীর যোদ্ধার।
স্বাধীনের কয়েক বছর পর, ১৯৭৮ সালে সেনা সদস্য হিসেবে বান্দরবান
জেলাধীন আলীকদম জোনে বদলী হয়ে আসে। নিজ জেলায় ফরিদপুরে জায়গা জমি না থাকায় ৭০ দশকের
শেষদিকে লামা উপজেলা ইয়াংছা গ্রামে ছোট্ট এক টুকরো পাহাড় কিনে বসতি শুরু করেন। ১৯৯৬
সালে মার্চ মাসের ১২ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষের দল
বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠন করবেন, ১৩ তারিখে টেলিভিশনের পর্দায় এমন সংবাদ শুনে খুশীতে
আত্মহারা হয়ে নিজ বাসায় হ্নদযন্ত্র বন্ধ হয়ে মারা যায় বীর মুক্তিযোদ্ধা বাবু খাঁ।
Thursday, September 28, 2017
লামায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন
*********************************************************
লামায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে ত্রান বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর
বাহাদুর এমপি বলেন, মা দূর্গার আগমন সমাজে শান্তি সম্প্রীতি সু-দৃড় হবে। ধর্ম যার
যার উৎসব সবার এই আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজম্মকে সু-শিক্ষায় শিক্ষিত
হয়ে যোগ্য নাগরিক হতে হবে।
বুধবার লামা কেন্দ্রিয় হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত
শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ত্রাণবিতরণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,
বান্দরবান জেলা প্রশাসক দিলপি কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত রায়, আঞ্চলিক পরিষদ
সদস্য বাবু কাজল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, লামা পৌর মেয়র মো:
জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বান্দরবান কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি অমল
কান্তি দাস, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল ও অনুষ্ঠানের
সভাপতি হরিমন্দির কমিটির সভাপতি প্রসান্ত ভট্টাচার্য্য প্রমূখ।
লামায় গজালিয়া ইউনিয়নে সম্প্রীতি, শান্তি-সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত।
কার্টেসিঃ উথোয়াই মার্মা জয়, প্রগতিশীল ব্লগার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*********************************************************************************
*********************************************************************************
বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে সম্প্রীতি, সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গজালিয়া ইউপি উদ্যোগে গজালিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
সমাবেশে ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, গজালিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, গজালিয়া হেডম্যান প্রতিনিধি মংক্যচিং চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উশৈঞে মার্মা, ইউপি বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
Tuesday, September 26, 2017
লামায় ২০ হেক্টর জমিতে আখ চাষ: লাভজনক তামাকের বিকল্প চাষ!!!
কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিক, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
*******************************************************************************
লামা উপজেলায় চলতি বছর ২০ হেক্টর জমিতে আখ চাষ করেছে কৃষকরা। বান্দরবান কৃষি গভেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পার্বত্য চট্টগ্রামে ইক্ষু গবেষণা ও উন্নয়ন জোরদার করণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট এ প্রকল্প বাস্তবায়ন করছেন। উপজেলায় বিএসআরআই- ৪২ রংবিলাস, চায়না-২৮, অমৃত-৮৪১, সিও-২০৮ ও বিএমসি-৮৬-৫৫০ জাতের আখ চাষ করেছে ১১০ জন চাষী। কৃষকরা আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে আলু, গাজর ও ফরাশসিম চাষ করে লাভবান হচ্ছে। আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি, ফুলকপিসহ আরো কয়েকটি কৃষি ফসল চাষে লামা কৃষি বিভাগ প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে।
*******************************************************************************
লামা উপজেলায় চলতি বছর ২০ হেক্টর জমিতে আখ চাষ করেছে কৃষকরা। বান্দরবান কৃষি গভেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পার্বত্য চট্টগ্রামে ইক্ষু গবেষণা ও উন্নয়ন জোরদার করণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট এ প্রকল্প বাস্তবায়ন করছেন। উপজেলায় বিএসআরআই- ৪২ রংবিলাস, চায়না-২৮, অমৃত-৮৪১, সিও-২০৮ ও বিএমসি-৮৬-৫৫০ জাতের আখ চাষ করেছে ১১০ জন চাষী। কৃষকরা আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে আলু, গাজর ও ফরাশসিম চাষ করে লাভবান হচ্ছে। আখ ক্ষেতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি, ফুলকপিসহ আরো কয়েকটি কৃষি ফসল চাষে লামা কৃষি বিভাগ প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে।
লামায় দেবী দূর্গার বোধনে প্রস্তুত কেন্দ্রিয় হরিমন্দিরসহ ৮টি পূজা মন্ডপ!
***************************************************************
লামা উপজেলায় কেন্দ্রিয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ এ বছর দূর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন করেছেন। দক্ষিণ চট্টগ্রামে আর দশটি পূজা মন্ডপের সাথে পাল্লাদিয়ে এবারও লামা কেন্দ্রিয় হরিমন্দিরে দৃষ্টি নন্দন পূজা আয়োজন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মা দূর্গার বোধনের মধ্যদিয়ে ৫দিন ব্যাপি পূজা অর্চনা শুরু হবে। বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ জেলার কর্ণদ্বারগণ মন্ডপ পরিদর্শন করবেন। ৩০ সেপ্টেম্বর বিসর্জনের মধ্যদিয়ে মা দূগা বিদায় নিবেন ভক্তদের কাছ থেকে।
Subscribe to:
Posts (Atom)





