Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Thursday, May 11, 2017

লামায় ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

লামায় ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ শীর্ষক অনুষ্ঠানে কৃতি নারীদের কত কথন
সমাজ কল্যাণ মূলক ‘সেবা’ নামক একটি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার লামা টাউন হলে ‘এসো গল্পে গল্পে স্বপ্ন বুনি’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন করেছে। স্কুল-কলেজ ও বিশ্ব বিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ছাত্রীদের উদ্বুদ্ধকরণে ‘সেবা’র এই কর্মসূচীতে নিজেদের জীবনের স্বপ্নগাঁথা-সফলতার কাহিনী শোনালেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক দিপান্বীতা ভট্টাচার্য ও লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু।

Tuesday, May 9, 2017

লামায় সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-১৭র সনদ বিতরণ সম্পন্ন

আজ লামা টাউন হল এ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে সনদ বিতরণী অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন জনাব খিন ওয়ান নু। প্রধান অতিথি হিসেবে জনাব থোয়াইনু অং চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লামা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীগণ ও উৎসুক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Sunday, May 7, 2017

লামায় মৎস্য সম্পদ রক্ষায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনা

আজ বিকেলে লামা উপজেলা প্রশাসন  ও মৎস্য দপ্তরের উদ্যোগে মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্ট এ উপজেলা নির্বাহী অফিসার জনাব খিন ওয়ান নু'র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার করা হয়। এসময়  নদীর চর ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রম নিরোধে উদ্বুদ্ধকরণ এবং এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও জব্দকৃত অবৈধ জাল ও সরঞ্জামাদি জনসম্মুখে ধ্বংস করা হয়।  উপজেলা মৎস্য অফিসার জনাব রাশেদ পারভেজ রাজুসহ পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ লামা সসদর ইউপির চেয়ারম্যান এসময় উপস্থিত ছিলেন।

Wednesday, May 3, 2017

লামার মহামুনি শিশু সদন পরিদর্শন করলেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ

আজ লামা উপজেলার মহামুনি শিশু সদন পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ভবানী প্রসাদ সিংহ মহোদয়। উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু'র সার্বিক সহযোগীতায় এসময় থোয়াইনু অং চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, লামা ও  মো: আলী আক্কাস, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল আদালত, লামাসহ মহামুনি শিশু সদনের পরিচালক সিং মং ও জ উ প্রু’র উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত উপস্থিতি পরিলক্ষিত হয়।