Check PAGE RANK of Website pages Instantly

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by PRChecker.info service

Saturday, November 25, 2017

লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত



কার্টেসিঃ উথোয়াই মার্মা জয়, উদীয়মান ব্লগার, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবান লামায় আনন্দ শোভাযাত্রা উদযাপিত বান্দরবানের লামায় বিপুল উৎসাহ-উদ্দিপনা ও বর্ণাঢ্য কর্মসুচির মধ্যেদিয়ে “আনন্দ শোভাযাত্রা” উদ্যাপিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওর্য়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্ব প্রামাণ্য ইতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরনীয় করে রাখার উদ্দেশ্যে এ “আনন্দ শোভাযাত্রা”র আয়োজন করা হয়। 

Friday, November 24, 2017

সুয়া চান পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি?

''সুয়া চান পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি'’- এমন বহু কালজয়ী গানের গায়ক, প্রখ্যাত সংগীত শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার রাত দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনে এবং বাদ আসর নেত্রকোনা সরকারি কলেজ মাঠে তৃতীয় জানাযা শেষে তার নিজ গ্রাম কালিগ্রামের চল্লিশা বাজারের নিজের গড়া ‘বাঊল বাড়িতে দাফন করা হবে এ গুণী শিল্পীকে।
কয়েকদিন আগে থেকেই অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন ‘পূবালী বাতাসে’র এ শিল্পী। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
স্কয়ার হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক ডা. আবদুল ওহাব খানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার দুটি কিডনি অকার্যকর। বহুমূত্র রোগেও ভুগছিলেন এ শিল্পী।
গত ১৯ নভেম্বর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে মাঝরাতে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হলেও ১২ বছর বয়সেই ওস্তাদ গোপাল দত্তের কাছে তার আনুষ্ঠানিক তালিম শুরু হয়।  এরপর ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন তিনি।
ওস্তাদ আমিনুর রহমান একটি কনসার্টে বারী সিদ্দিকীকে দেখে প্রশিক্ষণের প্রস্তাব দেন। পরে ছয় বছর ধরে তিনি ওস্তাদ আমিনুর রহমানের কাছে প্রশিক্ষণ নেন।
সত্তরের দশকে জেলা শিল্পকলা একাডেমির সাথে যুক্ত হন বারী সিদ্দিকী। ওস্তাদ গোপাল দত্তের পরামর্শে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে বাঁশির প্রতিও আগ্রহী হয়ে ওঠে বাঁশি ও উচ্চাঙ্গসঙ্গীতে প্রশিক্ষণ নেন। নব্বইয়ের দশকে ভারতের পুনে গিয়ে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম নেন।
দেশে ফিরে এসে লোকগীতির সাথে ক্লাসিক মিউজিকের সম্মিলনে গান গাওয়া শুরু করেন। ১৯৯৯ সালে বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গান গেয়ে সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে সঙ্গীত নিয়ে কাজ করা বারী সিদ্দিকী।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ইত্যাদি।
কার্টেসিঃ নিউজ অনলাইন-চ্যানেল আই।

Wednesday, November 15, 2017

সরকারী সফরে ভিয়েতনাম যাচ্ছেন লামার ইউএনও খিনওয়ান নু



কার্টেসিঃ মো. নুরুল করিম আরমান, সাংবাদিক, লামা, বান্দরবান।
১০ দিনের সরকারী সফরে মাঠ পর্যায়ে সরকারের অভিজ্ঞতা অর্জনের জন্য ভিয়েতনাম যাচ্ছেন বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু। 
মাঠ পর্যায়ে সরকারের মিশন-ভিশন বাস্তবায়নে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রসুত অগ্রাধিকার ভিত্তিক একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপকারভোগীদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণদান কার্যক্রম শতভাগ বাস্তবায়নে জোড়দারকরণ ও বেগবানকরণে কার্যকরী ভুমিকা পালন করায় তিনি এ সফরের সদস্য হিসেবে মনোনিত হয়েছেন। বিমান যোগে ভিয়েতনামে উপস্থিত হয়ে শনিবার থেকে অনুষ্ঠিত ‘Exposure Visit to Rural Transformation Program: The Vietnam Experience এ যোগদান করবেন তিনি। ১৮ সদস্য বিশিষ্ট সরকারী এ সফরে টিম লিডার হিসেবে থাকবেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ন সচিব নাসরিন আক্তার চৌধুরী।

Tuesday, November 14, 2017

লামায় মাসিক আইন শৃঙ্খলা, সধারণ সভাসহ বিজয় দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত...

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিক, লামা, বান্দরবান।
******************************************
লামা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সধারণ সভা ও বিজয় দিবসের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু-এর সভাপতিতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সায়েদ ইকবাল, স্বা:প:প: কর্মকর্তা ডা: উইলিয়াম লুসাই, ভাইস চেয়ারম্যান শরাবান তহুরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-১৭ যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়। আনঁন্দঘন পরিবেশে দিবসটি সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও কর্মসূচী নির্ধারণসহ দিবস উদযাপন কমিটি, উপ-কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধানদ্বয়, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা ১২টায় নির্বাহী অফিসারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির ৫টি বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে; উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, আইন শৃঙ্খলা কমিটির সভা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা।
সভায় বক্তরা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় পার্বত্য লামা উপজেলার আইন শৃঙ্খলা সন্তোষজনক। সভায় আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আজিজ নগর হেডম্যানপাড়ায় বিপুল পরিমান চোলাইমদ তৈরি হচ্ছে। কিছুদিন পর পর বিভিন্ন বাহিনী অভিযান করে এসব মদ ও তৈরির উপকরণ জব্দ করে কোন রকম এ অবস্থা নিয়ন্ত্রনে রাখা হচ্ছে।
কিন্তু ইদানিংকালে বেলাল হোসেন মধু নামের একজন ইয়াবা ছড়িয়ে দিচ্ছে পুরা ইউনিয়নে। ইয়াবা সম্রাট বেলাল হোসেনে ৩টি বাড়ি-ঠিকানা রয়েছে; এর মধ্যে আজিজ নগর ইউনিয়নে ২টি বাড়ি ও পার্শ্ববর্তী হারবাং এলাকায় রয়েছে আরেকটি বাড়ি। এর ফলে তাকে ধাওয়া করা হলে সে বিভিন্ন ঠিকানায় অবস্থান নেয়। এছাড়া ওই ইউনিয়নে বাহাদুর আলম টিসু ও স্থানীয় ভিডিপি পিসি নুর আলী নামের এ দু’জন ভূমি দস্যুতা ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেছে। অপরাধিদের সাথে আজিজ নগর পুলিশ ক্যাম্পের আইসির যোগসাজস রয়েছে বলে চেয়ারম্যান জসিম উদ্দিন প্রকাশ্য সভায় অভিযোগ করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বিগত মাসের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পাদিত কর্মকান্ডের বর্নণা দিয়ে বলেন, থানায় ৫টি মামলা হয়েছে। ওয়ারেন্ট তামিল করা হয়েছে-৪৫টি, উপজেলার ইয়াংছা ও গজালিয়া এলাকায় ধর্ষণ ও ধর্ষনের চেষ্টায় ভিডিপি পিসিসহ ২ জন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভিনদেশি দু’ভান্তে, ও মাদকসহ আরো একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর-এর কাজ নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন উঠেছে।  উপজেলার সরই ইউনিয়ন হয়ে জেলা সদরের সংযোগ সড়কটিতে কয়েক মাসের ব্যবধানে দু’ মোটর চালক হত্যার ঘটনায় নিরাপত্তার অভাববোধ করছেন যাতায়তকারীরা। এমন শঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন, এসব খুনের অপরাধ থেকে কমিউনিটিকে রক্ষা করতে হলে; সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশ অফিসারারা গণসংযোগ অব্যাহত রাখতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছায় সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদেরকে আরো সতর্ক হওয়ার অনুরোধ জানানো হয়। কারণ ভূয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনেকে জমি বেছাবিক্রি সংক্রান্ত অনিয়মে জড়িয়ে পড়েছে। দুপুর ২টায় উপজেলা চেয়ারম্যান-এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় বিভাগীয় প্রধানরা বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি ও পর্যালোচনা প্রতিবেদন প্রদান করেন। সভায় ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের মজুমদার তাঁ ইউনিয়নের গয়ালমারায় সেনা ক্যাম্প স্থাপন করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Sunday, November 12, 2017

লামায় ছাত্রলীগের কান্ডারী হলেন মংক্যহ্লা ও শাহিন

লামা উপজেলায় ছাত্রলীগের সভাপতি মংক্যলাং, সাধারণ সম্পাদক শাহিন

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান,সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
************************************

“শিক্ষা শান্তি প্রগতির নামে মোরা মুজিবের সৈনিক কাপিয়ে তুলবো সারা চরাচর মোরা কাপাবো দিগ্বিদিক ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ”!!!!

লামা উপজেলা ও শহর শাখা ছাত্রলীগ কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদ ঘোষণা

লামা উপজেলা ও শহর ছাত্রলীগের সম্মেলন শেষে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারী ও সাংগঠনিক পদ সমুহের ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটি। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ শনিবার ১১ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা ও শহর শাখার বার্ষিক সম্মেলন ছিল। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জমজমাট আয়োজনের মধ্যদিয়ে সফল সমাপ্তি ঘটেছে এই সম্মেলনের। সূত্রে জানাগেছে; উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মংসুইহ্লাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো: শাহিনকে সেক্রেটারী ঘোষণা করা হয়েছে।
**
অপরদিকে লামা শহর শাখার সভাপতি পদে বিপ্লব নাথ ও সেক্রেটারী পদে সুমন মাহমুদকে ঘোষণা দেয়া হয়েছে। দিন ব্যাপি নানা কর্মসূচী শেষে সন্ধ্যায় লামা শহর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পর শহর জুড়ে ছড়িয়ে পড়ে খন্ড খন্ড আঁনন্দ মিছিল।
**
ঘোষিত ছাত্রলীগ নেতারা আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগের সুমহান ত্যাগ দায়িত্বশীলতায় ছাত্ররাজনীতির গৌরবময় ঐতিহ্য রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম বেগবান করবেন; বর্ণময় সভ্যতার এই উপজেলায়।এই নবীন নেতৃত্বে সকল অপশক্তি আর ষড়যন্ত্রকারিদের কবল থেকে মুক্ত হবে সমাজ; এমন প্রত্যাশা সকলের।

Saturday, November 11, 2017

লামায় ছাত্রলীগের সম্মেলন'১৭ "ছাত্রলীগ হবে আদর্শের পাঠশালা": সাইফুর রহমান সোহাগ।


কার্টেসিঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
************************************
****************** ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে বিশাল পরিসরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এক পর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়। সকালে ১ম পর্বে আলোচনা সভা ও বিকেলে ২য় পর্বে সম্মেলন কার্যক্রম অনুষ্ঠিত হবে। 
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ সম্মেলনের উদ্বোধন করেন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংচাইন মার্মার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্ণা।

Friday, November 10, 2017

লামায় ছাত্রলীগ সম্মেলন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্নঃ এখন শুধুই অপেক্ষা!!!

কার্টেসিঃ-সিএইচটি টাইমস নিউজ ডেস্ক
*******************************
সংসদীয় আসন (৩০০) বান্দরবান পার্বত্য জেলার ভোটের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা লামা উপজেলা ও লামা পৌর শাখা ছাত্রলীগের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি।লামা উপজেলার শীর্ষ ও জনপ্রিয় ছাত্রসংগঠন লামা উপজেলা ছাত্রলীগ ও শহর শাখা ছাত্রলীগের সম্মেলনে স্বয়ং কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যা উপজেলার সার্বিক রাজনৈতিক পরিমন্ডলে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। 
এবিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মংসাইনু মার্মা জানিয়েছেন, সম্মেলন সফল করার লক্ষ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।সেসব উপকমিটি সম্মেলন সফলভাবে শেষ করতে একযোগে কাজ করছে। আশাকরি বান্দরবান জেলা ছাত্রলীগের রাজনীতিতে এবারের উপজেলা সম্মেলনটি ঐতিহাসিক ভাবে ইতিহাসের পাতায় স্থান করে নিবে।এবিষয়ে তিনি সিএইচটি টাইমস ডটকমকে আরও বলেন,সম্মেলনের অতিথিদেরকে লামার প্রবেশ মুখ হাঁসের দিঘী এলাকায় প্রথমে ফাসিঁয়াখালী ছাত্রলীগ নেতাকর্মীরা বরন করে নিবে।পরে লামার পর্যটন স্পট হিসেবে সুপরিচিত মিরিঞ্জা থেকে লামা উপজেলা ও শহর শাখার নেতাকর্মীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ,সম্মেলনের প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা, সম্মেলনের উদ্বোধক কাওসার সোহাগ সহ বান্দরবান জেলা আওয়ামীলীগ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কে বরণ করে নিয়ে তিন শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লামার মূল শহরে প্রবেশ করবেন।

Saturday, November 4, 2017

লামায় জাতীয় সমবায় দিবস পালিত

কার্টেসিঃ মোহাম্মদ কামারুজ্জামান, সাংবাদিকলামাবান্দরবান পার্বত্য জেলা।
************************************
লামায় ৪৬ তম জাতীয় সমবায় দিবসে অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায়ের মূল প্রবক্তা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি পূর্ববঙ্গে তাঁর জমিদারিকালে কৃষি সমবায়ের উদ্দেশ্যে ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন।
সমবায় অগ্রযাত্রায় নারীদের বলিষ্ট ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিংশ শতাব্দীর মাঝামাঝি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা দাবিতে নাচোলের ‘রানী মা’ খ্যাত ইলা মিত্র কৃষক সমবায়ের নামে তেভাগা আন্দোলন করেছিলেন।
তারপর আরেক সমবায় উদ্যোক্তা ড. আখতার হামিদ খান ১৯৫৯-৬০ সালে কুমিল্লা জেলায় কৃষকদের সংগঠিত করে তাদের কল্যাণার্থে সমবায়ের সুফল ছড়িয়ে দেওয়ার জন্য ‘কুমিল্লা মডেল’ চালু করেন।
এটিই ১৯৬০ সালে সমবায়ের প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে কুমিল্লার কোটবাড়িতে ‘বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলাপমেন্ট (বার্ড)’ স্থাপিত হয়। এর কাজ মূলত গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করে তাদের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন করা।
বক্তারা বলেন, বর্তমানে সরকার দেশের সমবায়ীদের উপকারার্থে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি বিগত দিনের সফলতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনে দারিদ্র্য বিমোচনে আরো কার্যকর পদক্ষেপ রাখার জন্য ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। এ প্রকল্পটির উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে সরকার।
এই অঞ্চল সমবায়ী উর্বর ক্ষেত্র, এখানে সমবায় উদ্যাগের সফল প্রয়াস বয়ে আনতে পারে। দিবসের স্লোগানকে স্বার্থক করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মাতামুহুরী নদীতীরের জমিগুলো সমবায়ী সংগঠনগুলোকে হালসন লীজ প্রদান করে পেঁয়াজ-রুশুন, মরিচ চাষ করার পূর্ব ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন।